
শহর প্রতিনিধি ==
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল ২৭ নভেম্বর বুধবার দুপুর ১টায় চাঁদপুর শহরে তালতলা এলাকার কর্ণফুলী হাসপাতালের সামনে থেকে ঐ মাদক পাচারকারীকে পুলিশ আটক করে। অবরোধ চলাকালীন কর্তব্য পালনকালে চাঁদপুর মডেল থানার পি.এস.আই. প্রদীপ কুমার মজুমদারের রিক্সারোহী মাদক পাচারকারী যুবককে সন্দেহ হয়।
বাস স্টেশন এলাকা থেকে ধাওয়া করে তালতলা এলাকার কর্ণফুলী হাসপাতালের সামনে আসলে মাদারীপুর জেলা শিবচর থানার দত্ত পাড়া গ্রামের মুন্সী বাড়ির মোঃ সোহরাব মুন্সীর ছেলে মোঃ জামাল মুন্সী (২৬) পুলিশের উপস্থিতি টের পেয়ে রিক্সা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে কর্ণফুলী হাসপাতালের সামনে থেকে আটক করে।
এসময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি পরিমান গাঁজা উদ্ধার করে। আটক জামাল মুন্সী জানায়, কুমিল্লার বিশ্বরোড এলাকা থেকে ভোর ৬টায় এসব গাঁজা সংগ্রহ করে ফরিদপুরে নেয়ার জন্য প্রথমে সে সিএনজি স্কুটারযোগে হাজিগঞ্জ এলাকায় আসে। সেখান থেকে রিক্সাযোগে চাঁদপুরে প্রবেশ করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
