প্রতিনিধি ==
হাজীগঞ্জের বেলচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন বিএনপি নেতা মো. নাজমুল হাসান সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তার নেতৃত্বে ঘটে যাওয়া গত মঙ্গলবার রাতে বিএনপি আওয়ামীলীগ সংঘর্ষে আহত ৪। এ সময় বিএনপি ও জামাত নেতাকর্মীরা ইউনিয়ন যুবলীগ নেতা মো. নজরুল ইসলাম মাসুদের মুদি দোকানে ভাংচুর, লুটপাট নগদ অর্থ নিয়ে যায়। ঘটনাটি গত ২৬ নভেম্বর রাতে উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দিগচাইল গ্রামে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামাত নেতাকর্মী ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে দিগচাইল পূর্ব বাজারে সাড়ে ৭টায় ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদের মুদি দোকানে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর, মুদি মালামাল ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরে জোটের নেতারা যুবলীগ নেতার দোকানে অগ্নিসংযোগ করে। লুট হওয়া মালামালের আনুমানিক প্রায় মূল্য ৭ লাখ টাকা হবে বলে জানান, ক্ষতিগ্রস্থ নেতা মাসুদ। এরপরই বেলচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন বিএনপি নেতা মো. নাজমুল হাছানের নেতৃত্বে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বদিউল আলম দুলাল, সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা, জামাত নেতা মামুন, ইয়াছিন ও নাছিম মোবাইল ফোনের মাধ্যমে দলীয় কর্মী বাজারে আরো জড়ো করে। এ খবর আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা অবস্থান নেয় দিগচাইল বাজারে। এ থেকে শুরু হয় উভয় দলের মধ্যে সংঘর্ষ। এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, তাজুল ইসলাম, জহিরুল হক, জাহানারা বেগম ও শিরতাজ বেগম। আহতরা বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। যুবলীগ নেতা মাসুদ আলম বলেন, আমি রাত সাড়ে ৬টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমার দোকানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর, মুদি মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। এ খবর শুনে বাজারে অবস্থান করলে এ সকল দৃশ্য দেখতে পাই।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়ালের কাছে প্রধান শিক্ষক নাজমুল হাছান কিভাবে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত জানতে চাইলে তিনি বলেন, কোন সরকারি কর্মকর্তা ও কর্মচারি সরকার বিরোধী কার্যকলাপে অংশ নিতে পারবে না। আর নিয়ে থাকলে বিধিমোতাবেক তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে পারবে। আমি তদন্তের মাধ্যমে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা চাঁদপুর বার্তাকে বলেন, সরকারি কর্মকর্তাগণ রাজনীতির সাথে ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। শিক্ষক নাজমুল হাছানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

