স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড় স্টেশন রকেট ঘাট এলাকার ভাই ভাই টেলিকম এন্ড ষ্টেশনারীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মোবাইল ফোন, ৩টি ডিভাইজ, সিগারেট ও নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৪ যুবককে আটক করেছে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। এবং দোকানের মালিক বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
মামলার বাদী চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে ক্লাব রোড এলাকার মৃত আছির উদ্দিন মোল্লার পুত্র মো. নাছির মোল্লা (৬২) জানান, রকেট ঘাট এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই টেলিকম এন্ড ষ্টেশনারী প্রতিদিনের ন্যায় বুধবার রাত দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকাল সারে ৭টায় দোকান খুলে দেখি স্টিলের ক্যাশ বাক্সের ভীতরের ড্রয়েরের তালা ভেঙ্গে ৫টি নকিয়া লোডের মোবাইল ফোন (যার মূল্য ২০হাজার টাকা), গ্রামীন, রবি ও বাংলালিংক কোম্পানির ৩টি ডিভাইজ (যার মূল্য ৩৬ হাজার টাকা, ১০ হাজার টাকার সিগারেট ও নগদ প্রায় ১লাখ ৬০হাজার টাকা মোট প্রায় আড়াই লাখ টাকাসহ মালামাল নিয়ে যায়।
এর কিছু ক্ষণপরেই শুনতে পাই আমার দোকানের সামনে থেকে ভোর ৫টার সময় চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ সন্দেহভাজন হিসেবে ৪ যুবককে আটক করেছে। খবর পেয়ে আমরা রেলওয়ে থানায় যাই এবং আটক ৪যুবককে দেখতে পাই। এসময় স্থানীয়রা জানান এই ৪যুবকই চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তারণ তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও চুরি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পরে বিষয়টি চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরো জমিন তদন্ত করে আটক ৪ যুবককে রেলওয়ে থানা থেকে মডেল থানায় নিয়ে আসে।
সন্দেহভাজন আটক ৪যুবকরা হলো, জেডিসি কুলিবাগান এলাকার মানিক চন্দ্র দের পুত্র বিষ্ণু দে (২১), শহরের মমিনপাড়া মুন্সিবাড়ি এলাকার আবদুল মুন্সির পুত্র মো. সাইফুল ইসলাম (১৮), একই এলাকার বেপারী বাড়ির মাহবুব হোসেন মফুর পুত্র সজিব (১৯) ও শহরের জামতলা এলাকার আবদুল কাদের পাটওয়ারীর পুত্র মো. রাজু পাটওয়ারী।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
