প্রতিনিধি ॥ চাঁদপুর-৫ সংসদীয় আসনের হাজীগঞ্জ উপজেলার দক্ষিন কালচোঁ ইউনিয়নে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐহিসাহিক ৭ মার্চ উপলক্ষে এক বিশাল জনসভায় একত্রিত হয়েছে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ৭ আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকাল ৫টায় উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করেন কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগ।
সভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী সাত আওয়ামী লীগ নেতা। তারা হচ্ছেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যাপক এ কে এমে ফজলুল হক, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা প্রকৌশলী মো. সফিকুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও কৃষকলীগ সদস্য সফিকুল আলম ফিরোজ।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করেছেন। হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আবারও এ আসনটি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপহার দিবেন।
তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ভাষন ৭১ সালে যেমন জাগিয়ে তুলেছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে আমার এখন আবারও ঐকব্যদ্ধ হয়ে কাজ করবো।
অপরদিকে এ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি দুপুরে উপজেলা সদরে ওলামায়ে কেরামদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
