রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরে মাদক সেবীদের বাঁধা দেওয়ায় যুবলীগ নেতা নজরুলসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১১ টায় স্থানীয় রঘুনাথপুর এলাকায়। জানাযায়, রঘুনাথপুর চৌরাস্তা কেজি স্কুলের মোড় সংলগ্ন চৌকিদার বাড়ির মোবারক, সাব্বির, রাব্বী, রুবেল, নাইম ও তয়ন সহ আরো কয়েকজন যুবক রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের আসেপাশে বসে মাদক সেবন ও স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করতো। সোমবার ছিলো রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রীদের প্রতিনিধি নির্বাচন। প্রতিদিনের ন্যায় মাদক সেবীরা স্কুল ছাত্রীদের উত্যক্ত করার জন্য স্কুলের সামনে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মাদক সেবন করে ও ছাত্রীদের উত্যক্ত করে। এ নিয়ে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা নজরুল ইসলাম ও এলাকার সচেতন লোকজন তাদেরকে বাঁধা দেয়। মাদক সেবীদেরকে বাঁধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম সহ এলাকার সচেতন লোকদের সাথে প্রথম পর্যায়ে হাতাহাতি বেঁেধযায়। পরবর্তিতে মাদকসেবীরা দলবল সহ দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসির উপর হামলা চালায়। হামলায় নজরুল ইসলাম সহ আরো কমপক্ষে ১০ জন আহত হয়। আহত যুবলীগ নেতা নজরুল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিতসা গ্রহন করে। পরবর্তিতে দু গ্রুপের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয় এলাকাবাসি জানায়, এ যুবকদেরকে ইতিপুর্বে বেশকয়েকবার বাঁধা দেওয়া হলেও তারা কর্নপাত করেনি। তাদের অত্যাচারে স্কুল ছাত্রীরা স্বাভাবিকভাবে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারেনা। এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে।
