
প্রতিনিধি
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (২৫) নামে এক রাজমিস্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের একটি নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় পানির পাম্পের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওমর ফারুক। পরে লোকজন আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ২০ জানুয়ারি সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দপুর এলাকার চেরাগ আলীর ছেলে মোস্তাক দীর্ঘদিন যাবৎ অটোরিক্সা চালিয়ে আসছেন। ঘটনার দিন সকালে অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক মিয়া মারা যান। সংসার জীবনে মোস্তাক মিয়ার ২ ছেলে রয়েছে। মরহুম মোস্তাক মিয়াকে তার এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।
