চাঁদপুর মাদ্রাসারোড লঞ্চ ঘাট এলাকা থেকে প্রেমিক-যুগলকে আটক করেছে নৌ-পুলিশ। আজ শুক্রবার দুপুর দেড় টায় তাদেরকে আটক করে মডেল থানা পুলিশের কাছে হস্থান্তর করেন নৌ-পুলিশ।
জানা যায়, ঢাকা থেকে সকাল ৯টায় মিতালী লঞ্চ যোগে প্রেমিক জুয়েল(২৫) তার প্রেমিকা তাহমিনা রহমান(২২)কে চাঁদপুরে নিয়ে আসে। তারা লঞ্চ ঘাটে নামার পর হোটেলে ডুকার সময় স্থানীয় লোকদের সন্ধেহ হয়। তারা নৌ পুলিশকে খবর দিলে তারা এসে প্রেমিক-যুগলকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। তাদের আচরন ও গতিবিধী সন্ধেহজনক হওয়ায় তাদেরকে মডেল থানা পুলিশের কাছে হস্থান্তর করে নৌ পুলিশ। আটক জুয়েল আহাম্মেদ ঢাকা রামপুরা মকবাজার মধুবাগ ১৩/বি গোলাম রসুলের ছেলে ও প্রেমিকা তহমিনা রহমান উত্তর বাড্ডা শাহাজাতপুরের মতিউর রহমানের মেয়ে। সে গুলশান মানারা ইন্টারনেশেনাল কলেজের বিবিএর ছাত্রী। দীর্ঘ ৪ বছর যাবত তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। এর পূর্ব তারা লঞ্চ যোগে চাঁদপুরে এসেছে। ঘটনারদিন প্রেমিক জুয়েল তারপ্রেমিকা তাহমিনা রহমানকে বিয়ের প্রলোভনে চাঁদপুরে আসার পর পুলিশের হাতে আটক হয়। পুলিশ জানায়, আটক প্রেমিক-যুগলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। উভয় পরিবারের কোন অভিযোগ না থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

