ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে আইন অমান্য করে যানবাহন চালানোর অপরাধে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫২ টি মামলা দায়ের করেছে চাঁদপুর জেলা ট্রাফিক পুুলিশ।প্রথম দিনের অভিযানে মামলা হয়েছে ২৪টি। জেলা ট্রাফিক কার্যালয় সূত্রে জানা যায়,মোটর সাইকেল,সিএনজি স্কুটার,পিক-আপ, কর্ভারভ্যান ,বাস এবং ট্রাক থামিয়ে এসব গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।যেসব গাড়ির মেয়াদ উর্ত্তীণ ফিটনেস সার্টিফিকেট ও ইন্সুরেন্সের কাগজ রয়েছে, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই ও হেমলেট বিহীন গাড়ি চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে মামলা দেয়া হচ্ছে।
টিআই প্রশাসন চাঁদপুর নাসির উদ্দিন ভূঁইয়া জানান, লোকবল স্বল্পতার মধ্যেও সড়কে শৃঙ্খলা ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষে ট্রাফিক বিভাগের অভিযান জোরদারভাবে চলছে।পালবাজার ব্রীজ চত্বর,বাবুরহাট ও ওয়্যারলেস মোড় এই তিনটি পয়েন্টে সারাদিন মটরযানের উপর বিশেষ ট্রাফিক সপ্তাহের এই অভিযান পরিচালিত হচ্ছে।যাদের গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নেই বা কাগজ আছে কিন্তু মেয়াদ উর্ত্তীণ তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিরোনাম:
রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
