টিকেট কাউন্টারে মহিলা চোরের আনাগোনা
চাঁদপুর সদর হাসপাতালে সাংবাদিকের মার স্বর্নের চেইন চুরি
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চাঁদপুর বার্তা প্রত্রিকার সাংবাদিক শাহরিয়ার খাঁন কৌশিকের মার আড়াই ভড়ি ওজনের স্বর্নের চেইন চুরি নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল স ১০ টা ৩২ মিনিটে মিনিটে কাউন্টারে টিকেট করতে গেলে মহিলা চোরের দল সুযোগ বুঝে গলা থেকে চেইন চুরি করে পালিয়ে যায়। প্রতিদিন টিকেট কাউন্টারে সামনে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বোরকা পরা মহিলা চোরদের আনাগোনা দেখা যায়। চাঁদপুর শহরের পুরানবাজার,কুলি বাগান, বড়স্টেশন ও বহিরাগত থেকে আসা বিভিন্ন এলাকার মহিলা চোর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, শহরের বিভিন্ন মার্কেট, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থেকেই এই চুরির ঘটনা করে আসছে। এর পূর্বে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল টিকেট কাউন্টরের ভিতর থেকে স্বর্নের চেইন চুরি করার সময় হাতে নাতে দুই মহিলা চোরকে লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এর পরেই হাসপাতাল কর্মকর্তারা টিকিট কাউন্টার সহ পুরো এলাকা সিসি কেম্যেরা লাগিয়ে দেয়। কিন্তু মানহীন স্বল্প মূল্য সিসি ক্যেমেরায় অস্পস্ট ফুটেজ আসার কারনে হাসপাতাল থেকে কোন কিছু চুরি হলেও চোরকে চিহ্নিত করা সম্ভব হয়নি। আর এর জন্য দায়ি ঠিকাদার ও হাসপাতাল কর্তপক্ষ। হাসপাতালে কমদামি সিসি ক্যেমেরা লাগানোকে দায়ি করছে ভূক্তভূগিরা। বুধবার সকাল ১০ টা ৩২ মিনিটে চাঁদপুর বার্তা প্রত্রিকার সাংবাদিক শাহরিয়ার খাঁন কৌশিকের মা মনি বেগম ডাক্তার দেখানোর জন্য টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটে। ঠিক সেই সময় মহিলা চোররা তার পিছনে দাঁড়িয়ে তার গলা থেকে আড়াই ভড়ি ওজনের স্বর্নের চেইন চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনা ঘটার পরেই হাসপাতালের সিসি ক্যেমেরার কন্টোল রুমে গিয়ে দেখা যায় সিসি ক্যেমেরার ফুটেছ গোলা দেখা যাওয়ায় চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতাল থেকে এই চুড়ির ঘটনা কমাতে হলে ও চোরদের সনাক্ত করতে হলে আরো উন্নত সিসি ক্যেমেরা লাগাতে হবে বলে সচেতন মহল মনে করছে।
