
সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে। গতকাল শনিবার সকালে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর ক্লেমন একাডেমীর ব্যাবস্থপনায় এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ৯টি দল। উদ্ধোধনী দিনের খেলায় চাঁদপুর টাইটানসের কাছে ১৩ রানে হেরেছে চাঁদপুর র্শাক।
উদ্ধোধনী দিনের খেলায় প্রথমে ব্যাট করে চাঁদপুর টাইটানস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে ফজলু ৩৭ ও ছাদ্দাম ৩৩ রান করে।
চাঁদপুর র্শাক ১৭৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে আল-আমিন সব্বোর্চ ৬০ রান করে। টাইটানসের পক্ষে বল হাতে আজহার ৩টি ও জিসান ২টি উইকেট নেন।
খেলা শেষে টুর্নামেন্টের আয়োজকদেও পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ টাইটানসের বোলার আজহার, সেরা বোলার টাইটানসের জিসান কে এবং সেরা ব্যাটসম্যান হিসেবে র্শাকের আলআমিনকে পুরুস্কার দেয়া হয়।
আজকের খেলা সকাল ৯টায় চাঁদপুর ওয়ারির্য়রস বনাম চাঁদপুর ঈগলস এবং দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর ব্লুস বনাম চাঁদপুর চ্যালেঞ্জার্স।
উদ্ধোদনী অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকী, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কর্মকার সুখন, ফিজিও থেরাপী ডাঃ তানভীর আহমেদ মিয়া আরিফ, আম্পায়ার জয়নাল হোসেন ও রিপন কর্মকার ।
টুর্নামেন্টের সার্বিক তত্ববধায়নে রয়েছেন সাবেক ক্রিকেটার ও ক্লেমনের কোচ এবং জেলা কোয়াবের সভাপতি গাজী আলমগীর ও কোয়াবের সাধারন সম্পাদক ও ক্রিকেটার পলাশ কুমার সোম।
চাঁদপুরনিউজ/এমএমএ/
