
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহা সড়কে সড়ক দুর্ঘটনায় স্থানীয় প্রত্রিকার দু’জন সংবাদ কর্র্র্মিসহ চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর আহত হয়েছে। ৮ মার্চ বুধবার সন্ধ্যায় শহর তলীর ওয়্যারলেস এলাকায়। আহতরা হলেন চাঁদপুর পৌর সভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস (৩৮), দৈনিক চাঁদপুর বার্তার সহ সম্পাদক শেখ আল মামুন (৩৮) ও দৈনিক সুদিপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু (৩৩)। আহতরা জানায় বুধবার দুপুরে তারা নিউজ সংগ্রের জন্য বাবুরহাটস্থ পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে তারা সন্ধ্যায় চাঁদপুর শহরে ফেরার জন্য একটি অটোবাইকে চড়েন। অটোবাইকটি ওয়্যারলেস বিটাক অফিসের সামনে আসলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এতে তারা শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হন। অন্যান্যরা তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
