রিক্সা চালকের স্ত্রী শাহিনা বেগমের হার্টের বাল্ব নষ্ট
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের দরিদ্র রিক্সা চালক তাফাজ্জল হোসেনের স্ত্রী শাহিনা বেগমের হার্টের ১টি বাল্ব নষ্ট হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। গরীব রিক্সা চালক তাহার অসুস্থ স্ত্রীকে নিয়ে চাঁদপুরের অনেক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য চেষ্টা করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি চলতি সপ্তাহে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকগন নিশ্চিত করেছেন তাহার হার্টের ১টি বাল্ব অকেজো
হয়ে গেছে। জরুরী ভিত্তিতে শাহিনা বেগমের হার্টের বাল্ব সংযোজন করতে হবে। এ ব্যাপারে কমপক্ষে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা খরচ হবে। এত বিপুল পরিমান অর্থ দরিদ্র রিক্সা চালকের পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। তাই তিনি সমাজের বৃত্তবান সমাজ কর্মীদের সহযোগিতা কামনা করেছেন। রুপালী ব্যাংক শাহতলী শাখায় তাফাজ্জ
