
মিজান লিটন ॥
সারাদেশের ন্যায় চাঁদপুরেও পাসপোর্ট সেবা সপ্তাহের বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারী থেকে পাসপোর্ট সপ্তাহ শুরু হয়েছে। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে এবং ব্যবস্থাপনায় জেলাব্যাপী চলছে ব্যাপক প্রচারণা ও সাজসজ্যা। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সহ উপজেলা ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মোড় ও বিভিন্ন ওয়ালে আলোক সজ্জা চলছে সপ্তাহব্যাপী। আঞ্চলিক পাসপোর্ট অফিস সহ বিভিন্ন স্থানে তোরণ নির্মান, পেস্টুন, ব্যানার, লিপলেট ও পোস্টারে চলছে ব্যাপক প্রচারণা মূলক উপদেশ ও করনীয় বিষয় সমূহ। সেবাগ্রহীতাদের জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে স্থাপন করা হয়েছে হেলপ ডেক্স। যে কোন ধরণের সহযোগীতার জন্য আবেদনকারীরা হেলপ ডেক্স থেকে সহযোগীতা নিতে পারছে। যে কোন ধরনের অনিয়মের অভিযোগ রাখা হচ্ছে অভিযোগ বক্সে। পাসপোর্ট অফিস কর্তৃক সকল আবেদনকারীকে সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে। মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে বলে জানালেন চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মনতাকীম মোঃ ইব্রাহিম।
তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, একটি চক্র অন্য জেলার জন্ম সনদ নিয়ে কয়েকটি পাসপোর্ট তৈরীর প্রতারণায় নেমেছে। আমরা ব্যাপক অনুসন্ধানে এবং নজরদারীতে এসব গ্রাহককে চিহ্নিত করেছি বলেই এখন আর এ ধরনের প্রতারণা ঘটেনা।
তিনি আরো বলেন, অনেকেই না জেনে প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জনগণ সচেতন হলে প্রতারক ও দালালের হাত থেকে আবেদনকারীরা রক্ষা পাবে। কোথায় ও কত টাকা জমা দিতে হয় এবং পাসপোর্ট করতে কি কি প্রয়োজন পড়ে তার তথ্য হেলপ ডেক্স দিয়ে থাকেন। কি ভাবে আবেদন করতে হয় তার তথ্য ও প্রশিক্ষন হেলপ ডেক্স দিয়ে থাকেন। জনগণের শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সব সময় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। সপ্তাহ শেষ হলেও আবেদনকারীরা এ ভাবেই সেবা পাবেন বলে নিশ্চিত করেন।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
