*হাসপাতাল কতৃপক্ষ কতৃক একাধিকবার জবাবদীহিপত্র প্রাপ্তি
* অনিয়মের কারনে হাসপাতাল কতৃপক্ষ অন্যত্র ডিউটি দিলেও সেখানেও অনিহা।
*নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসার পর থেকে প্রাইভেট কিনিকে রোগী দেখে সময় অতিবাহিত
* রোগীদের প্রশ্নের জবাবে জানান অপারেশনের কাজে ব্যাস্ত থাকেন।
* অধিকাংশ রোগীদের নিজস্ব প্রাইভেট হাসপাতালে পাঠানোর অভিযোগে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বর্তমানে গাইনী বিভাগের দায়িত্বরত ডাঃ সীমা আহসানের কর্মস্থলে
সীমাহীন অনিয়মের কারনে চরম ভোগান্তিতে রয়েছে সাধারন রোগীরা। এসক কারনে
হাসপাতাল কতৃপক্ষ কতৃক তাকে একাধিকবার জবাবদীহিপত্র দেওয়া হলেও তাতে তার টনক নড়াতে পারেনি।
অবশেষে তার ব্যাপক অনিয়মের কারনে হাসপাতাল কতৃপক্ষ তাকে জরুরী বিভাগের গাইনী বিভাগে ডিউটি স্থানান্তর করলে সেখানেও অনিহা প্রকাশ করছেন ডাঃ সীমা। তিনি হাসপাতাল সময় সকাল ৮ টা হলেও নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসার পর থেকে প্রাইভেট কিনিকে রোগী দেখে সময় অতিবাহিত করেন অধিকাংশ সময়।
তার সেবা কক্ষের সামনে সেবা নিতে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে কান্তি অনুভব করলে অবশেষে তাকে রোগীরা মোবাইল করলে তিনি রোগীদের প্রশ্নের জবাবে জানান অপারেশনের কাজে ব্যাস্ত থাকেন। অথচ খবর নিয়ে জানাযায় তিনিসে সময় প্রাইভেট কিনিকে রোগী দেখার কাজে ব্যাস্থ ছিলেন্
এছাড়াও তিনি অধিকাংশ রোগীদের নিজস্ব সীমা প্রাইভেট হাসপাতালে পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এভাবেই চলছে তার হাসপাতালের কর্মময় জীবনের চালচিত্র। আজ শনিবার সকাল ১০ টায় হাসপাতালে আগত অনেক রোগীরা টিকেট ক্রয় করে ডাঃ সীমা আহসানের কক্ষের সামনে শিশু কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। অবশেষে রোগীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে অতিষ্ট হয়ে তাকে রোগীরা মোবাইল করলে তিনি রোগীদের প্রশ্নের জবাবে জানান অপারেশনের কাজে ব্যা¯ রয়েছেন। অথচ সে সময় হাসপাতালের অপারেশন কক্ষে এবং প্রধান হিসাব কর্মকর্তার সাথে ্আলাপকালে জানাযায় হাসপাতালের অপারেশন কক্ষে তার কাজ নেই। তিনি সে সময়টুকুতে অপারেশনের কাজে ছিলেননা। দুপুর সাওে ১২ টার দিকে তিনি হন্তর্র্দন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করে। এ বিষয়ে ডাঃ সীমা আহসানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান । এবং তত্বাবধ্য়াকের কাছে জানান জন্য বলেন। ্এ বিষয়ে তত্বাবধায়কের সাথে আলাপ কালে তিনি জানান তিনি বিষয়টি তাকে জিজ্ঞেস করবেন।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল চাঁদপুর সহ আশেপাশের কয়েকটি জেলার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু জেলার স্বাস্থ্য সেবা প্রদানকারী সর্বোচ্চ প্রতিষ্ঠানটিতে জড়িত চতুর্থ শ্রেণীর কর্মচারি থেকে শুরু করে সর্বোচ্চ মহলের কর্তা পর্যন্ত সকলেই নিয়মকে তোয়াক্কা না করে নিজেদের খাম খেয়ালী মতো কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়াও গত কয়েকমাস পুর্বে চাঁদপুর সদর উপজেলার মতলব বাখরা এলাকার বকাউল বাড়ীর হুমায়ুন কবিরের শিশু মেয়েকে নিয়ে তার মা নাক ও কানের চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে আসে। ঐ শিশুটির অভিভাবকরা জানায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা আহসান উক্ত শিশুর অভিভাবককে প্রফেসার পাড়াস্থ ডাক্তার সীমা আহসান এর নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে পাঠায়। সেখানে পাঠিয়েই তিনি ক্ষ্যান্ত হননি, রোগীকে কয়েক প্রকারের পরিক্ষা করাতে পরামর্শ প্রদান করেন।
রোগীরা এসব চিকিৎসা এবং পরিক্ষা সরকারি হাসপাতালে করানোর কথা বল্লে তিনি তা উপেক্ষা করে দেন বলে রোগীর অভিভাবকরা অভিযোগে জানান। তারা আরো জানায়, তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রাইভেট হাসপাতালে পাঠানোর কারনে তাদের কাছে টেষ্ট বাবদ ১২‘শ টাকা আদায় করেছে। এখন তাদের কাছে বাড়ী যাওয়ার ভাড়া পর্যন্ত নেই। ডাক্তার সীমা আহসান সহ আরো কয়েকজন ডাক্তার সম্পর্কে হাসপাতালে অভিযোগ রয়েছে যে সরকারি নিয়ম অনুযায়ী সকাল সারে ৮ টা থেকে অফিসে এসে দুপুর আড়াইটা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও তারা সেইসব নিয়ম কানুনকে পেছনে ফেলে নিজেদের ব্যাক্তিগত হাসপাতালে রোগী সেবা শেষে সকাল ১০ টা থেকে ১১ টায় হাসপাতালে আসে। আসার পর থেকেই শুরু হয় হাসপাতালের আশে পাশে গড়ে উঠা প্রাইভেট কিনিক গুলোতে হাসপাতালের ডিউটি রেখে রোগী দেখতে যাওয়ার হিরিক।
গত কয়েকদিনের জড়িপে দেখা যায় ডাক্তার সীমা আহসান দুপুর ১১ টা থেকে ১ টা মধ্যেবর্তি সময়ে হাসপাতালের সামনে মসজীদ সংলগ্ন প্রাইভেট হাসপাতালের গলি থেকে রোগী দেখে বের হচ্ছে। আজ দুপুর সারে ১২ টায়ও এ চিত্রের ব্যাতিক্রম ঘটেনি। ঘড়ীতে যখন দুপুর সারে ১২ টা বাজে তখন একটি রিক্সাযোগে ডাক্তার সীমা আহসান হন্তর্দন্ত হয়ে হাসপাতালের বাড়ান্দায় এসে নামেন। কিন্তু তার অনুপুস্থিতির এ শূণ্য সময়ে অনেক গ্রাম থেকে আসা অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে নিরাশ হয়ে বাড়ীতে অথবা কোন প্রাইভেট হাসপাতালের দিকে ঝুকে পরে। খবর নিয়ে জানাযায় তিনি প্রাইভেট হাসপাতাল থেকে রোগী দেখে এসেছেন।হাসাপাতালে ডাক্তাররা যদি এভাবে রোগীরা আসলেই তাদেরকে নানা অযুহাতে তাদের বানিজ্যিক প্রতিষ্ঠানে পাঠিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা তাহলে সেবার মান কোথায় গিয়ে দাড়াবে? এসব বিষয়ে সচেতন মহলের দাবী জেলা প্রশাসন ও সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করছেন জেলার সাধারন মানুষ।

