
মোঃ জামাল হোসেন ঃ
বাংলাদেশ স্বাধীন হওয়ায় আমি সংসদ সদস্য হতে পেরেছি এবং দেশের মানোন্নয়ন হয়েছে। দিনে দিনে আমরা সকল উন্নয়ন কর্মকান্ডের সুবিধা ভোগ করছি। দেশ উন্নত হতে পারেনি যারা ক্ষমতায় ছিলো তারা নিজেদের চিন্তায় ব্যস্ত ছিলো। তাদের ব্যক্তি উন্নয়ন হয়েছে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মানুষ আজ উন্নয়ন চোখে দেখতে পারছে এবং এর সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। আজকের প্রধানমন্ত্রী নিজের জন্য নয় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। মঙ্গলবার সকালে চাঁদপুরের শাহরাস্তির করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ৩য় ও ৪র্থ তলা বহুমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, নবীন বরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি। শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকায় ২০১৮ সালের মধ্যে একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না। এ কলেজটি জাতীয়করণ করা হয়েছে যার সুবিধা শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভোগ করবে। শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে ভাল ফলাফল অর্জণ করে এটি সুনাম রক্ষা করবেই এমনটাই প্রত্যাশা।
কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপলা রানী পাল।
কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহবুবুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের প্রাক্তণ অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন আলম, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, যুগ্ম আহবায়ক প্রভাংশু বিমল দাস সুমন সহ কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদ সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি নবীনদের বরণ করে নেন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
