শাহরাস্তি ব্যুরোঃ চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি-১৮৭৮ এর উদ্যোগে ৪ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাস ষ্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, মঞ্জুর হোসেন, যুগ্ন-সম্পাদক মোঃ কায়কোবাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, কোষাধ্যক্ষ মোঃ আকবর হোসেন মৃধা, দপ্তর সম্পাদক মোঃ হারুনুর রশিদ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ আলম, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা-২৫০৩ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ রিপন হোসেন, কালিয়াপাড়া ষ্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান, কালীবাড়ী ষ্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা, খিলা বাজার ষ্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সূচীপাড়া ষ্ট্যান্ড কমিটির সহ-সভাপতি মোঃ আবদুর রহিম সহ জেলার বিভিন্ন ষ্ট্যান্ড কমিটি ও উপ-কমিটির সভাপতি/সম্পাদক মালিক, চালক ও শ্রমিকগণ। মানববন্ধনের ৪ দফা দাবীগুলো হচ্ছে নাম্বার বিহীন সিএনজি গাড়ী গ্যাস না দেওয়ার আদেশ শিথিল করতে হবে, সিএনজি রাখার জন্য নির্ধারিত ষ্ট্যান্ড স্থাপন, সিএনজি গাড়িগুলোতে নতুন রেজি: নং দিতে হবে ও ফরিদগঞ্জ ব্রীজে টোলের নামে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন আগামী ১০ দিনের মধ্যে আদেশ সিথিল না করা হলে আগামী কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। এছাড়াও নাম্বার বিহীন সিএনজি গাড়ীতে গ্যাস না দেওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার চালক চালক ও মালিকদের মানবেতর জীবন-যাপন করছে। মালিক কর্তৃপক্ষরা জানান বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছি। কিন্তু গ্যাস না দেওয়ায় গাড়ীর কিস্তি দিতে হিমসিম খাচ্ছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- নাম্বার বিহীন সিএনজিতে গ্যাস না দেওয়ায় চালক ও মালিকদের মানবেতর জীবন-যাপন
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
