মোঃ জামাল হোসেন ॥
মহাপবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে ১১তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর বাদিয়া এম.হক উচ্চ বিদ্যালয় মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। হোসেনপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা শাহআল ক্বাদেরীর ভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখেন আন্তর্জাতিক ধর্মীয় আলোচ্যক, লেখক ও গভেষক মোফাচ্ছেরে কোরআন আলোচ্যক বিটিবি, চ্যানেল আই, বাংলাদেশ বেতার, মাই টিভি হযরত মাওলানা বদিউর রহমান রিয়াদ সালেহী। প্রধানবক্তা সুমধুর কন্ঠেসুর অধীকারী হযরত মাওলানা আরিফ বিল্লাহ রাব্বানী, পটুয়াখালী, বিশেষ আকর্শণ আন্তর্জাতিক ধর্মীয় আলোচ্যক ও লেখক ও গভেষক মোফাচ্ছেরে কোরআন চ্যানেল আই, মাই টিভি, এনটিভি যহরত মাওলানা রফিকুল ইসলাম হেলালী, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মনসুর হোসেন সালেহী, আলহাজ্ব হযরত মাওলানা কামাল হোসেন আলক্বাদেরী সহ বহু ওলামায়েকেরাম তাছরিফ পেশ করেন। মাহফিল পরিচালনা করেন ইমাম হোসেন কাশ্ঘরী, বাদিয়া।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বাদিয়া এম.হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মহফিল পরিচালনা কমিটির সভাপতি হাজী মাহবুবুল হক। সাধারণ সম্পাদক নুরউদ্দিন মিরন বিএসসি, সদস্য মোঃ হাাবিবুর রহমান, মোঃ আলী কাজী সহ সকল সদস্যবৃন্দ।
