
মিজানুর রহমান রানা
পবিত্র মাহে রমজান উপলে চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়ার আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর কাবে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার। এ সময় আলোচনসভায় বক্তারা বলেন, আমরা গণমানুষকে আমাদের আন্দোলনে সম্পৃক্ত করতে পারিনি কিন্তু গণমানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তাদের দাবি-দাওয়া আদায়ের জন্যে। তাই সকলের প্রতি আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। তাহলেই আমরা গণতন্ত্র উদ্ধার ও মানবাধিকার সুরা করতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজনীতিবিদ সফিউদ্দিন আহমেদ, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা এমপি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মুনীর চৌধুরী, চাঁদপুর বারের সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জসিম উদ্দিন খান বাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউস সাহাদাত ওয়াসিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার ও দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হোসেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
