মতলব দক্ষিণঃ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের সারপাড় এলাকার প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকাকে আনতে গিয়ে জনতার হাতে ধৃত হয়ে প্রেমিক সাইফুল্লাহ এখন শ্রীঘরে। গত ১৩ আগস্ট রাতে এ ঘটনাটি ঘটে। এ সময় আটক প্রেমিক সাইফুল্লাহ থেকে একটি চাপাতি ও কাফনের কাপড় উদ্ধার করে। প্রেমিক-প্রেমিকা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০-২৫ দিন পূর্বে মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ প্রধানের মেয়ে খালেদা বেগমের মতলব উত্তর উপজেলার শাখারীপাড়া গ্রামে বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই ফুফাত ভাই সাইফুল্লার সাথে খালেদা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু পারিবারিকভাবে খালেদাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। এতে প্রেমিক সাইফুল্লাহ ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার রাতে প্রেমিকের মামার বাড়ি (প্রেমিকার বাড়ি) তার পিতা আব্দুল আলী ও বন্ধু ইয়াকুবসহ হাজির হয়। এতে ঐ এলাকার লোকজন তাদেরকে সন্দেহভাজনভাবে চলাফেরা করতে দেখে মতলব দৰিণ থানা পুলিশকে খবর দেয়। পরে মতলব দক্ষিণ থানার এসআই লুৎফুর রহমান ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে থানায় নিয়ে আসে।
এসআই লুৎফুর রহমান জানান, তাদের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় প্রেমিকাকে আনতে তার বাড়িতে যায়। সেখান থেকে পিতা, বন্ধুসহ প্রেমিককে থানায় নিয়ে আসি। পরে প্রেমিক সাইফুলস্নাহকে আটকে রেখে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। অন্যদের ছেড়ে দেয়া হয়।
