
চাঁদপুর : চাঁদপুর ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
ফরিদগঞ্জ পৌর এলাকার ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ সেতুর পাশ থেকে ৯ এপ্রিল বিকেলে ওই কঙ্কাল উদ্ধার করা হয়।
রবিবার (১১ এপ্রিল) চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহিরুল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় এখনো পায়নি পুলিশ। প্রায় ছয় মাস পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে বস্তার ভিতর ঢুকিয়ে ইট বেধে ডাকাতিয়া নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে পানি শুকিয়ে গেলে বস্তাটি ভেসে উঠলে তার ভীতর কঙ্কালের সন্ধান পায় বলে জানিয়েছেন পুলিশ। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারনা করা হচ্ছে কঙ্কালটি কোন নারীর।
এ ব্যাপারে চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহিরুল জানান, ডাকাতিয়া নদীর পাড় থেকে বস্তাবন্দি যে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে তার পরিচয় এখনো পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোন নারী হবে। তাকে হত্যা করে বস্তার ভিতর ঢুকিয়ে লাশ পানিতে ফেলে দেয়।
ফরিদগঞ্জ সেতুর নিকট গলিত তথা প্রায় কঙ্কালে পরিনত লাশ উদ্ধার করেছি। এই ঘটনা ফরিদগঞ্জ থানা হত্যা মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/সিনিয়র করেসপন্টে/
