
শাহরাস্তি সংবাদদাতা: শাহরাস্তিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ এপ্রিল) সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ শাহজালাল অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার ছিকুটিয়া গ্রামের আমির হোসেনের পুত্র মোঃ জসিম উদ্দিনকে আটক করে। সে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, আটক জসিম উদ্দিন একজন চিহ্নিত মাদক কারবারি। ২০১৮ সালের ৩০ নভেম্বর পৌরসভার ছিকুটিয়া এলাকা হতে ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছিল। ওই সময় পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের রাদন্ডাদেশ দেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
