
মো. শিমুল হাছান
অর্ধকোটি টাকা ব্যায়ে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের শিকদার বাড়ি সংলগ্ন নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেছেন আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন ৬০ ফুট দৈঘের ব্রিজটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মা করা হয়েছে। শনিবার বিকালে ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, প্রকল্প কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী, যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুর রহমান, মহিউদ্দিন ইরান, সদস্য ইসমাইল হোসেন পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন আ”লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
