মোঃ জামাল হোসেনঃ
শাহ্রাস্তিতে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক চলচিত্র প্রদর্শন ও ভিডিও কনফান্সিং এর মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর সকাল ৯টায় গণযোগাযোগ অধিদপ্তর, জেলা তথ্য অফিসের আয়োজনে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন দাস, সপ্রাবির প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রব। স্বাস্থ্য সেবা বিষয়ে টেলি কনপারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। সরকারের ১০টি বিশেষ উদ্যোগ হলো একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এসময় ভিডিও কনফান্সিং এ উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
