ফরিদগঞ্জে রেখা বেগম(২৭) নামে এক গৃহবধূর পরকিয়ার টানে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দু’ সন্তানের জননী ওই গৃহবধূ গত তিনদিন যাবত নিখোঁজ থাকার পর গতকাল রোববার দুপুরে তার স্বামী শাহ আলম ফরিদগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী (নং-১০০ তাং ০৩/০৮/২০১৪)করেছেন। শাহ আলম জানান, রেখা বেগম ইতিপূর্বেও এক যুবকের সাথে পালিয়েছিল। এছাড়া সারাদিন মোবাইল ফোনে যুবকদের সাথে কথা বলতো, আমি দিন মজুরের কাজ করি,এনিয়ে প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করতো। গত কিছুদিন পূর্বে থেকে এক যুবক একটি মোবাইল(নং০১৮১৪৩৯৩৭১৩) থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে আসছে। আমার ধারনা ওই যুবকের সাথেই সে পালিয়েছে। তিনি আরও জানান, যাওয়ার সময় ঘরে রক্ষিত কিছু টাকা ছাড়াও সে তার প্রায় ৩/৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার চরমান্দারী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে দিন মজুর শাহ আলমের সাথে একই উপজেলার কড়ৈতলী গ্রামের সৈয়দ আহম্মদের মেয়ে রেখা বেগমের ২০০৫ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের ৬/৭ বছর তাদের দাম্পত্য জীবন সুখেই ছিল। কিন্তু গত বছর ধরে মোবাইল ফোনে যুবকদের সাথে ফোনে কথোপকথনের ফলে সে পরকিয়ায় জড়িয়ে পরে। এরই জের ধরে দু’ সন্তানকে ফেলে রেখে যুবকের হাত ধরে সে পালিয়েছে। প্রায় গত ১০ বছরের দাম্পত্য জীবনে তাদের রিয়াদ হোসেন (৮) ও রাফি (৫) নামে দু’টি ছেলে সন্তান রয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

