
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রতিবন্ধী বিধবা(৫১) ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৫মে) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পুর্ব গোবিন্দপুর থেকে আটকের গতকাল বৃহষ্পতিবার (৬ মে)তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, বিগত ২৫ মার্চ সন্ধায় বিধবা প্রতিবন্ধীর মা (৭০) পাশের ঘরে পান খাওয়ার গেলে অভিযুক্ত যুবক সাইফুল প্রতিবন্ধী বিধবা(৫১)কে মুখে কাপড় বেধে পাশের ঝিলের পাশে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে যুবক পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করবে বলে কাল ক্ষেপন করে।
বুধবার (৫ মে)রাতে ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি (তদন্ত) বাহার মিয়া ও এসআই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সাইফুলকে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মদ শহীদ হোসেন জানান, আটকের পর অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে। পরে বৃহস্পতিবার (৬ মে)অভিযুক্ত যুবককে আদালতে প্রেরন করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/
