
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের ফরিদগঞ্জে এক দিনে নিয়মিত মামলার আসামী ৭ জন, জিআর ৩জন, সিআর৬ জনসহ মোট ১৬ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।
গত বুধবার (৫ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী বাচ্চু মিয়া(৫০), মোঃ বাবুল প্রকাশ বাবলু(৪৫), মোঃ আমির হোসেন শিপন (৩৮), মোঃ আজিউল্যা মুন্সি(৫৫), আবুল কালাম(৫৫), আহসান উল্যাহ(৩৩), সিআর-৭২/২০২০ এর মামলার আসামি মোঃ আরিফ ও জিআর-৮৬/২০২০ এর মামলার আসামি জুয়েল হোসেন, জিআর-২৭২/১৯ এর মামলার আসামি আমির হোসেন পাটওয়ারী(৪০), জিআর-৬৩/১৯ এর আসামি মোঃ রায়হান হোসেন প্রকাশ শান্ত, নারী ও শিশু মামলা (সি.আর) ৫০/২০এর মামলার আসামি আমির হোসেন পাটওয়ারী(৪০), মিস মামলা নং-২১/২০২১(সি.আর) এর আসামী পিয়ারা বেগম, পলি আক্তারকে, এবং মিস মামলা নং-২১/২০২১(সি.আর) এর পরোয়ানাভূক্ত সামছি বেগম এবং মিস মামলা নং-২১/২০২১(সি.আর) এর পরোয়ানাভূক্ত আসামী দেলোয়ারা বেগম আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী- ০৭ জন, জি.আর- ০৩ জন, সি.আর- ০৬ জন মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
