প্রতিনিধি ==
গভীর রাতে সবাই যখন ঘুমের ঘোরে বিভোর। ঠিক সে মুহূর্তে ফরিদগঞ্জ রায়পুর-আঞ্চলিক মহাসড়কে জ্বালানি তৈলবাহী চলনত্দ একটি লরির গতিরোধ করে তাতে অগি্নসংযোগ করেছে সরকার বিরোধী বিৰুব্ধরা। শুধু তাই নয়, গত দু’দিন ওই সড়কে বেশ ক’টি বড় বড় গাছ কেটে রাসত্দা অবরোধ করে রাখা হয়। ফরিদগঞ্জে রাজনৈতিক হিংস্রতা বেড়ে যাওয়ায় সবার মধ্যেই এখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার বর্ডার বাজারে ক্যাডাররা প্রকাশ্যেই ধারালো অস্ত্র দা, ছেনি, কিরিচ ও চাইনিজ কুড়াল নিয়ে রাসত্দায় অবস্থান নেয়। রাত অনুমান ৭টার সময় লাশবাহী একটি গাড়ি আটকে যায়। সড়কে ফেলে রাখা গাছ পুলিশ অপসারণ করতে না পারায় পরে বাধ্য হয়ে ওই লাশের গাড়ি সাহেবগঞ্জ গ্রামের ভেতর দিয়ে রায়পুর রওনা দেয়।
অগি্নকাণ্ডে ৰতিগ্রসত্দ জ্বালানি তৈলবাহী লরির ড্রাইভার আনিছুজ্জামান বলেন, সোমবার খুলনা থেকে ইট ভাটার জ্বালানি নিয়ে নোয়াখালীর উদ্দেশ্য রওনা দেন তিনি। পথিমধ্যে ফরিদগঞ্জের বড়ালী এলাকায় রাত অনুমান তিনটার সময় তার গাড়িতে অগি্নসংযোগ করে বিৰুব্ধরা। গত দু’ দিন পুলিশকে অত্যনত্দ সতর্কতার সাথে রৰণশীল ভূমিকায় থাকতে দেখা গেছে। যে কারণে জামায়াত-শিবিরকে অনেকটাই বেপরোয়া ও আক্রমণাত্মক দেখা গেছে। পুলিশের সামনেই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিৰোভ মিছিল করেছে। নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা দেশব্যাপী অবরোধের গত দু’ দিন গতকাল মঙ্গলবার এ ছাড়াও ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে। উপজেলার বড়ালী, কাছিয়ারা, বর্ডার বাজার, চতুরা ও বেইলী ব্রিজের পাশে ক’টি শব্দ বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সরকারি গাছ কাটা প্রসঙ্গে উপজেলা বন বিভাগের প্রতিনিধি সফিকুল আমিন আপেল বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় মোট ১১টি ছোট বড় গাছ কেটে রাসত্দায় অবরোধ সৃষ্টি করা হয়েছে। ইতিপূর্বে সরকারি গাছ কাটার অভিযোগে মোট ৫টি মামলা করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক গতকাল রাতে এ প্রতিনিধিকে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল ফরিদগঞ্জে জামায়াত শিবির ছিল আক্রমণাত্মক। যে কারণে পুলিশ গতকাল রৰণশীল ভূমিকায় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা রয়েছে।

