ফাহিম শাহরিন কৌশিক খান===
২৮ নভেম্বর, ২০১৩ চাঁদপুর শহরের ওয়ারলেছ ফিশারী গেট এলাকায় মা’কে নির্যাতনের অভিযোগে পাষন্ড ছেলে সালাউদ্দিন (৩০) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় মডেল থানার উপ-পরিদর্শক ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ফিশারী গেটের দেলোয়ারের ছেলে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। মা জোহরা বেগম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজের ছেলেকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, ওয়ারলেছ ফিশারী গেটের বাসিন্দা দেলোয়ারের ছেলে মাদকাসক্ত সালাউদ্দিন তার মা জোহরা বেগমের কাছে মাদক ক্রয়ের জন্য টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নিজের ছেলের নির্মম নির্যাতনের শিকার হয়। ঘটনার পর জোহরা বেগম চাঁদপুর মডেল থানায় ছেলেকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। মা পুলিশ নিয়ে বাড়ি থেকে ছেলেকে ধরিয়ে দেয়। সালাউদ্দিনকে পুলিশ আটক করে থানা নিয়ে আসলে পুলিশের সাথে উত্তেজিত হয়ে উশৃঙ্খল আচরণ শুরু করে। ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বাবা দেলোয়ার ও মামা শ্বশুর মডেল থানায় আসলে তাদের দেখে পুনরায় উত্তেজিত হয়ে মারমুখি ভূমিকা নেয়। জেল থেকে ছাড়া পেয়ে মা ও বাবাকে দেখে নিবে বলে হুমকি দেয়।

