চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন।
শনিবার (২৯ মে) বিকেল ৫ টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ খেলায় সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নকে (১-০) গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে লক্ষীপুর মডেল ইউনিয়ন। দলের পক্ষে জয়সূচক গোল করেন অপু শেখ।
গত ২৮ মে শুক্রবার লক্ষীপুর মডেল ইউনিয়ন গ্রুপ পর্যায়ে তাদের প্রথম খেলায় আশিকাটি ইউনিয়নকে (২-১) গোলে পরাজিত করে। আজ ৩০ মে রোববার সকাল ১০টায় একই মাঠে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দিতা করবে লক্ষীপুর মডেল ইউনিয়ন বনাম তরপুরচন্ডী ইউনিয়ন। এদিন খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হানারচর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউপি সচিব ফজলুল হক গাজী, লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য হারুনুর রশিদ, আলহাজ্ব দুলাল বেপারী, মোঃ ফারুক মাঝি, শেখ মনির হোসেন ও শফিকুর রহমান প্রমুখ। খেলা পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুম, ওয়াহিদুল ইসলাম লাভু, নূরে আলম নয়ন ও ইমরান হোসেন রানা।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খেলোয়াড়রা হলোঃ- তাওহীদ হাওলাদার, সজীব গাজি, মেহেদি হাসান, রবিউল হাসান, রায়হান খান, শংকর, সাব্বির, অপু শেখ, রিয়াদ, জুয়েল, ফয়সাল আহমেদ, নাঈম, মাইনুল খান, হুমায়ুন, রিয়াদ, শান্ত, রুবেল, সাইফ হোসেন ও আব্দুর রহিম।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে লক্ষীপুর মডেল ইউনিয়ন

সংবাদদাতা/চাঁদপুরনিউজ/