
ভারতে ধেয়ে যাচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘অশোবা’। আরব সাগরে ঘনীভূত হয়েছে তীব্র নিম্নচাপ। সেই নিম্নচাপ গত ৬ ঘণ্টা ধরে এগিয়ে এসেছে ভারতে পশ্চিম উপকূলের দিকে। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মুম্বই উপকূলে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে এই ঝড়। মুম্বই ছাড়াও ভেরাভাল ও ওমানের মাসিরা দ্বীপেও প্রভাব ফেলবে এই ঝড়। মুম্বাইয়ের ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসবে এই ঝড়। ঘূর্ণিঝড়ের পাশাপাশি হবে ব্যাপক বৃষ্টিও। কর্ণাটক, কোঙ্কন, গোয়া ও গুজরাতের দক্ষিণ উপকূলজুড়ে হবে ভারী বৃষ্টি।
কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রে প্রথমে এই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এরপর আগামী ২৪ ঘণ্টায় গতিবেগ বেড়ে হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ভয়াবহ আকার নেবে সমুদ্র। আগামী ৪৮ ঘণ্টায় উপকূলে কিংবা সমুদ্রে মাছ ধরে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা দেয়া হয়েছে। যারা এখন মাঝ-সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
