
প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ১ হাজার ১ শ’ ৮৬ পিচ ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাত ও বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুক্তিরকান্দি হিন্দু বাড়িতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এ সকল ইয়াবা উদ্ধার করা হয়। মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এএসআই মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মুক্তিরকান্দি মন্দির বাড়ি থেকে মুক্তিরকান্দি গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে রিপন চন্দ্র দেবনাথ, সুধাংশু দেবনাথের ছেলে সুমন দেবনাথ, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচরের ধান শরীফের ছেলে সোহাগের কাছ থেকে ১ হাজার ৪৫পিচ ইয়াবা উদ্ধার করে। বুধবার সকালে এএসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স ওই গ্রামে অভিযান চালিয়ে মোস্তফার ছেলে রাকিব ও সুধাংশু দেবনাথের ছেলে সুজন দেবনাথকে ১শ’ ৪১পিচ ইয়াবাসহ আটক করা হয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। কোন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এ থানা এলাকায় আরামে ঘুমাতে পারবে না।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
