
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ লক্ষীপুর জেলার প্রভাসীর অপহৃতা স্ত্রী চাঁদপুর লঞ্চ ঘাট থেকে উদ্ধার করেছে নৈ-পুলিশ। গত মঙ্গলবার রাত ১১ টায় তালাকপাপ্ত স্বামী প্রভাশীর স্ত্রী উম্মে সালমাকে জোড় করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে লঞ্চ ঘাট থেকে আটক করা হয়েছে। পরে উভয় পরিবারের মধ্যে সমজোতার পর মুচলেখা দিয়ে তাদেকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জানা যায়, লক্ষীপুর জেলার পালেরহাট গ্রামের ছানাউল্লার মেয়ে উম্মে সালমার সাথে ২০০৯ সালে তার খালাতো ভাই সৌদি প্রভাসী আবদুল আল মামুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর উম্মে সালমা ঢাকা রমনা খালাতো বোন শিল্পীর বাসায় থেকে ধানমন্ডী ওয়াল্ড ইউনিভারসিটিতে বি বি এতে পড়াশুনা করতো। সে সময় মোবাইলে লক্ষীপুর জেলার চড়হিতা রসুলপুর গ্রামের আবু সিদ্দিকির ছেলে রাকিবুল হাসান প্রভাশীর স্ত্রী উম্মে সালমার সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত আগষ্ট মাসের ৩ তারিখে ঢাকা থেকে রাকিবুল হাসান প্রভাশীর স্ত্রী উম্মে সালমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। এই ঘটনার পর খালাতো বোন শিল্পী বেগম বাদি হয়ে রমনা থানায় অপহরন মামলা দায়ের করে। সেই ঘটনায় রাকিবুল হাসানের বাবাকে পুলিশ আটক করলে ফেনিতে ৯ দিন পালিয়ে থাকার পর প্রভাশীর স্ত্রী উম্মে সালমারকে বাড়িতে নিয়ে আসে। উভয় পরিবার সমাজোতার পর রাকিবুল হাসানকে তালাক দিয়ে মামলা তুলে নেওয়া হয়। সেই সুযোগে রাকিবুল হাসান প্রভাশীর স্ত্রী উম্মে সালমাকে মঙ্গলবার রাত ৭ টায় খবর দিয়ে বাসার বাইরে এনে জোড় করে সিএনজিতে উঠিয়ে চাঁদপুর নিয়ে আসে। খবর পেয়ে উম্মে সালমার পরিবারের লোকজরা মোটরসাইকেল নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে এসে তাদের ধরে ফেলে। পরে নৌ- পুলিশ তাদেরকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে উভয় পরিবারের মধ্যে সমজোতার পর মুচলেখা দিয়ে তাদেকে স্বজনদের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
