
‘মতলব উত্তরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে’ এ বিষয়টি
মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে গতকাল সারাদিন ব্যাপক গুঞ্জন
ছিলো। তাই এটি নিয়ে গতকাল সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ মতলব উত্তর উপজেলায় উদ্যাপন উপলক্ষে
প্রস্তুতি সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত
জাহান মিথেন ব্রিফিং করেন।
তিনি জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এ উপজেলার একজনকে
হাসপাতালে আনা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য
কমপ্লেঙ্রে আইসোলেশন বেডে তাকে রাখা হয়েছে। পরীক্ষার জন্যে আজকেই রোগীর কাছ
থেকে নমুনা নেয়া হবে। ঢাকা থেকে মেডিকেল টিম আসছে। পরীক্ষার ফলাফল বের হলে
বোঝা যাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কি না। তবে এ নিয়ে উদ্বিগ্ন বা
আতঙ্কিত না হওয়ার জন্যে তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (আজ)
এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ লোকটি ইতালি থেকে দেশে এসেছেন। সামাজিক
কারণে তার নামটি প্রকাশ করা হচ্ছে না।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস বিষয়ে এখন আমাদের সবচেয়ে প্রয়োজন মানুষকে সচেতন করা।
