শিরোনাম:
মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
যথাযোগ্য মর্যাদা ও স্বতস্ফূর্ত অংশ গ্রহনের মাধ্যমে ঈদের পরদিন (৬ জুন- বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয় ১ম পুনর্মিলনীর আলোচনা সভা। সর্বসম্মত ভাবে আসছে আগামি ডিসেম্বর ২০১৯ইং ইতিহাসের প্রথম পুনর্মিলনী আয়োজন করার সিদ্ধান্তে উপনিত হয় মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান ছাত্র/ছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।
পূর্ব ঘোষনা অনুযায়ী উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহাদাত হোসেন, উদ্দ্যোগক্তা মাহাবুব আলম মনসুর,সুফি আহমেদ,নাজনিন আক্তার ও এসএসসি ব্যাচ ২০০৯ এর আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মো: বিএসসি শাহাদাত হোসেনের পরিচালনা ও উদ্দ্যোগক্তাদের মূলপরিকল্পনা উপস্থাপন করেন ২০০৯ ব্যাচ এর একজন প্রাক্তন শিক্ষার্থী।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ্ব আব্দুর রহিম পাঠানের সভাপতিত্বে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সদস্য জনাব আলমগীর সরকার, শাহ-আলম প্রধান, জনাবা লাকী আক্তার, সিনিয়র শিক্ষিকা মাহমুদা আক্তার, সিনিয়র শিক্ষক বিএসসি সারোয়ার হোসেন, জনাব কামরুল ইসলাম, জনাব ওয়ালিউল্ল্যাহ ও প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ।
প্রয়াত বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের স্মরন, বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরে অদ্যবদি বিদ্যালয়ের সফলতার গল্প উঠে আসে আলোচকদের কন্ঠে।
ইতিহাসের প্রথম পুনর্মিলনী উদ্যোগক্তাদের সাধুবাদ জানিয়ে এর সফল আয়োজনের জন্য সর্বাত্নক সহায়তার আশ্বাস দেন তখনকার উপস্থিতিগন।
মতামত ও সময় নির্ধারন পূর্বে প্রাক্তনদের প্রায় শতভাগ সমর্থন নিয়ে আগামী ডিসেম্বর ১৯ইং পুনর্মিলনী আয়োজনের তারিখ চুড়ান্ত করা হয়। তবে সম্ভাব্য দিনক্ষনের জন্য আহ্বায়ক কমিটির আগামী সভা পর্যন্ত অপেক্ষমান থাকতে হবে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
