মতলব সোসাইটির উপদান কল্প উচ্ছ্বাস – মতলব শিক্ষার্থী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা থেকে ২০১৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আজ সংবর্ধনা দেওয়া হয়। মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটরিমে আজ সকালে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল। এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের বলেন, “উচ্ছ্বাসের প্রতিটি সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে লেখাপড়া করছে। তোমরাও ভালো বিশ্ববিদ্যালয়ে যেন চান্স পাও সেভাবে লেখাপড়া করো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়ার জন্য বেতন ফ্রি করে দিয়েছে, বিনামূল্যে পাঠ্যবই বিতরন করছে ও উপবৃত্তি দিচ্ছ। আমি চাই আমরা যারা যা করতে পাড়িনি তোমরা যেন তা করে ইতিহাস সৃষ্টি করতে পারো। ” উচ্ছ্বাসের সভাপতি মো. সফিউল আলম প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি ডিপার্টমেন্টের পরিচালক ড. এম মেসবাহ উদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুভাশিস ঘোষ, মতলব দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, মতলব সোসাইটির কর্ণধার ও বাংলাদেশ পুলিশের এএসপি শামসুল ইসলাম নয়ন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন সহ বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ উল্লাহ সরকার, উচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বাদশা শাওন, উছ্বাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক আনফাল সরকার পমন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি ক্রেস্ট, তিনটি বই এবং ৫০০ টাকার এককালীন অনুদান দেওয়া হয়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব দক্ষিণ
- /
- মতলব শিক্ষার্থী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা থেকে ২০১৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরও সংবাদ
মতলব উত্তরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক... বিস্তারিত
মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতিনিধি ॥ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।... বিস্তারিত
ছেংগারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত;বিপ্লবী মনিরুজ্জামান…
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদ... বিস্তারিত
চাঁদপুরে পিবিআিইয়ের জালে ঘাতক
চাঁদপুরের মতলবে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের এক সপ্তাহের মাথায় হত্যাকারীকে আটক করেছে... বিস্তারিত
লাশের অপেক্ষায় স্বজনরা, মতলবের হাবিব সৌদি আরবে মৃত্যু
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছর বয়সী মো. হাবিব খান। প্রবাসী জিবন কিন্তু স্বপ্ন পূরণ... বিস্তারিত
মায়া চৌধুরীর ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন... বিস্তারিত
মতলবে হাসপাতাল সিলগালা, জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের... বিস্তারিত
মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ ও হত্যা মামলায় ৪…
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের রাসূলপুর গ্রামে গৃহবধু রহিমা আক্তারকে (২০) ধর্ষণ ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।









