
স্টাফ রিপোর্টার:
রোটারী ক্লাব অব চাঁদপুরের সদস্যদের মধ্যে কয়েকজন সদস্য বিভিন্ন সংগঠনের নেতা-নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ক্লাবের নিয়মিত সভায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসিচব রোটারিয়ান রোকনুজ্জামান রোকন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. বিণয় ভুষণ মজুমদার, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান ভুঁইয়া নির্বাচিত হওয়ায় তাদেরক সংবর্ধিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রোটা. নাছির উদ্দিন খান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, কাজী শাহাদাত, সুভাষ চন্দ্র রায়, আলহাজ্ব মো. হাফিজ মিয়া, আলহাজ্ব আবুল কাশেম হাজীসহ সদস্যবৃন্দ।
