শওকতআলী ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পাঁচানি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অটো চালক মো. নুরুল হক (৩০)। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় পাঁচানি সবুর মিয়ার দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী অটোরিকশা চৌরাস্তা বাজার নামক স্থান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে মুখে মুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে রাস্তার পাশে পড়ে যায় এবং যাত্রী মো. মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৫) ও মো. আলমগীর (৫০) ঘটনাস্থলেই নিহত হয়।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভল জানান, ঘটনার পরে পিকআপ ভ্যান চালক পালিয়েছে যায়। পুলিশ ৩ মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি আটক করেছে। আহত সিএনজি চালককে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
