
রফিকুল ইসলাম বাবু :
দিনে দুপুরে জোড় পূর্বক এক গার্মেন্টস কর্মীকে ধর্ষন করেছে দুবৃত্তরা। ১৪ মার্চ দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ওই ধর্ষিতা গতকাল ১৫ মার্চ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করে।
জানা যায়, ওই গার্মেন্টস কর্মী ঢাকা থেকে তার নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। সে বাস যোগে এসে মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকায় নামলে পদ্মপাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুবেল, ধনারপাড় গ্রামের বাসর আলীর ছেলে সুমন ও সেন্টু মিয়ার ছেলে ওমর সানি তার পিছু নেয়। এক পর্যায়ে তারা ওই গার্মেন্টস কর্মীকে টেনে পাশ্ববর্তী একটি বাড়ীতে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা নিজে মতলব দক্ষিণ থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন। গার্মেন্টস কর্মীর মা জানান, তার মেয়ে ঢাকা থেকে চাঁদপুরে নিজ বাড়িতে আসার সময় তাকে দিনে দুপুরে জোড় পূর্বক ধর্ষন করেছে দুবৃত্তরা। যারা তাকে ধর্ষণ করেছে তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল জানান, গার্মেন্টস কর্মীকে মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বলেন, ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে
