মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা শিল্পকলা একাডেমী ব্যবস্থাপনায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৬ টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন সম্সিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
সাংবাদিক এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রংধনু সৃজনশীল সংগঠনের সভাপতি ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট ছড়াকার পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বদেশ সাংস্কৃতিক সংগঠন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, শিশু একাডেমি, নৃত্যাঙ্গন, রংধনু সৃজনশীল সংগঠন ও সুরধ্বনি সংগীত একাডেমি এর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।