মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়া বিএনপি ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের ৭ তম কারা বন্দি দিবস পালিত
তারেক রহমান হলেন জনগনের নেতা আর হাসিনা হলেন পুলিশের নেতা-মোশারফ হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের ৭ তম কারা বন্দি দিবস উপলক্ষে মালয়েশিয়া শাখা বিএনপি ও তার অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বর্তমান সরকার যতই চেষ্টা করুক না কেন এই দলকে ধ্বংস করতে পারবে না।দেশের এক সংকট মুহুতে জিয়াউর সাথে যোগ দেয় সিপাহিরা। সংগঠিত হয় সিপাহি জনতার মহান বিপ্লব। দেশময় সংকটপূর্ণ পরিস্থিতিতে জনগণ ক্ষমতায় বসায় মহান নেতা জিয়াউর রহমানকে, যিনি ক্ষমতায় বসে দেশের স্বাধীনতা সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা নিশ্চিত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একদলীয় শাসনের যাঁতাকল থেকে মানুষকে মুক্তি দিয়ে
বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন। তিনি পুনরায় আওয়ামী লীগসহ অন্যান্য দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আজকের আওয়ামী লীগের সৃষ্টি মূলত জিয়াউর রহমানের কারণেই।তাই জিয়াউর রহমানের কাছে হাসিনার কৃতগতা থাকা উচিত। মালয়েশিয়া বিএনপির আয়োজনে গতকাল রবিবার কুয়ালালামপুরের আম্পাং দিপালমা হোটেলে সন্ধ্যায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপি সদর্স সচিব ও চাঁদপুর জেলা বিএনপি সদর্স মোহাম্মদ মোশারফ হোসেন । তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে সরকার বিরোধী আন্দোলন দমাতে পারবে না আওয়ামী লীগ/ ব্যাপকহারে লুটপাট করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে ও নির্বাচনের দাবিতে বিএনপির যে আন্দোলন করছে তা দমন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই।আওয়ামী লীগ গণতান্ত্রিক লেবাসে দেশে একদলীয় শাসন কায়েম করছে।খুব শিগগির তারেক রহমান বাংলায় মাটিতে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি অভিযোগ করেন, ১/১১ সরকার তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। আজও সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। তারেক রহমান হবেন আগামী দিনের রাষ্ট্র নায়েক। আওমিলিগ প্রসঙ্গে মোশারফ
হোসেন বলেন তারেক রহমান হলেন জনগনের নেতা আর হাসিনা হলেন পুলিশের নেতা। জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে তারেক রহমান এখনো বেছে আছেন। আওমিলিগ জন সমর্থন হারিয়ে তারা এখন দিশেহারা ,মালয়েশিয়া যুবদল সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন সাগরের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি বক্তব দেন বাংলাদেশ জাতীয় তাবাদী কৃষক দলের যুগ্ন মহাসচিব তকদির হোসেন জসিম। তিনি বলেন এখন শুধু একটিই মাত্র দাবি আর তা হল অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দেয়া। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। তিনি বলেন সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার আগে ক্ষমতা থেকে বিদায় নিন, অন্যথায় জনগণ আপনাকে টেনে নামাবে। তিনি আরো বিএনপি নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে সরকার বিরোধী আন্দোলন দমাতে পারবে না আওয়ামী লীগ বলেন, জনগণের আক্রোশের শিকার হবে জেনে হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচনের পাঁয়তারা করছেন। গত ৫ বছর বর্তমান সরকার লুটপাট, গুম, খুন আর সন্ত্রাস করে বাংলাদেশকে একটি অকার্যকর ও দুর্নীতিপরায়ণ রাষ্ট্রে পরিণত করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব রাখেন বাংলাদেশ জাতীয় তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ খান ,বিএনপি নেতা সাখায়াত হোসেন ,যুবদল মালয়েশিয়া সভাপতি জাহাঙ্গীর আলম খান ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস ,যুগ্ন সাধারণ সম্পাদক রমজান আলী ,হাসিবুল হোসেন শান্ত ,সহ্সংঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ মমিন দপ্তর সম্পাদক বাদল কারার ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার ,সাধারণ সম্পাদক এস এম বশির আলম ,যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ ,কাওসার আহমাদ ভুইয়া,সলিমুল্লাহ,মোশারফ হোসেন মজুমদার ,ছাত্র নেতা টিপু সুলতান ও আলমগীর হোসেন প্রমুখ।
