চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় ভাড়াটিয়া বাসায় ঢুকে তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করার চেষ্টা চালায় চোর চক্ররা। গত রোববার গভীর রাতে নতুনবাজার ডাঃ নূর রহমানের বাসায় ঢুকে তার ভাড়াটিয়া মোঃ ফয়সালের মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক ফয়সাল মডেল থানা ও নতুনবাজার ফাঁড়ি পুলিশকে অবহিত করে। নতুনবাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুঁড়ি ঘটনাস্থলে গিয়ে বাড়ির পেছনের জঙ্গল থেকে চুরি হওয়া দেড়শ’ সিসি পালসারটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ জানায়, চোর চক্ররা রুমের তালা নকল চাবি দিয়ে খুলে মোটর সাইকেলের দু’টি লক ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ঘটনার দিন চুরি করতে গিয়ে ভোর হয়ে যাওয়ায় চোর চক্ররা মোটর সাইকেলটি বাসার পেছনের জঙ্গলে রেখে উপর দিয়ে নারিকেল গাছের ডাল দিয়ে ঢেকে রাখে। যাতে করে গাড়িটি না দেখা যায়। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে লুকান জায়গা থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে নিয়ে আসে। চুরির সাথে জড়িত সন্ধেহে ওই বাসার কাজের বুয়ার ছেলে রাসেল (১৪)-কে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে যাচাই বাছাই করার পর মুছলেকা রেখে বাদি জিম্মায় ছেড়ে দেয়া হয়। নতুন বাজারের ডাঃ নূর মোহাম্মদের বাসা দীর্ঘদিন যাবত ফরিদগঞ্জ বদরপুরের তাজল ইসলামের ছেলে মোঃ ফয়সাল ভাড়া থাকতেন। সে চাঁদপুর বিদ্যুৎ অফিসে চাকুরি করতেন। এ ব্যাপারে ফয়সাল জানায়, ঘটনার দিন বিকেলে মোটর সাইকেলটি পাশের কক্ষে ঢুকিয়ে তালা মেরে রাখে। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় রুমের তালা খুলে ভিতরে ঢুকে মোটর সাইকেলটি না দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এই বাসার ম্যাচে থাকা জনৈক এক যুবক চোর চক্রের সহযোগীতা নিয়ে এই চুরির ঘটনার চেষ্টা চালায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

