
স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক মো. শওকত আলীর বোন জামাতা ও মুক্তিযোদ্ধা শেখ মো. নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মিলাদ ও দোয়া শুক্রবার বাদ জুমআ’ মরহুমের গ্রামের বাড়ী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের শেখ বাড়িতে অনুষ্ঠিত হয়। এ ছাড়া মিলাদ পূর্বে কোর আন খতম করা হয় তার রুহের মাগফেরাতের জন্য। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন,শাহাতলী কাওমি মাদ্রার প্রভাষক ও পাটওয়ারী বাড়ি মসজিদের পেশ ইমাম মো আবদুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, স্টাফ রিপোর্টার বাবু আলম, বাগাদী নানুপুর বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী সৈয়দ কবিরাজ, ব্যবসায়ী জবির হোসেন গাজীসহ ওলামায়ে কেরাম, মরহুমের আত্মীয় স্বজন ও অসংখ্য ধর্মপ্রান মুসলমান এলাকাবাসী। উল্লেখ্য গত বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০মিনিটে তিনি ঢাকা সোহরওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা শেখ মো. নুরুল ইসলামের দাফন সম্পন্ন হয় বৃহস্পতিবার(৫ অক্টোবর )দুপুরে ওই গ্রামের শানে মদিনা জামে মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গনে। নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ ইউনিটের কমান্ডার ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
