
বিনোদন মানুষের জন্য একটি অপরিহার্য বিষয়। আর গান বিনোদনের সর্ব উৎকৃষ্ট মাধ্যম। গান পছন্দ করেনা এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। এমনই গানকে ভালবেসে প্রবাশে থেকেও দুই ভাই আশিক ও আবিদ বাংলা গান করে যাচ্ছে। যমজ এ দুই ভাইয়ের আছে বাংলা গান ও ভাষার প্রতি আছে আবেগ ও ভালবাসা।প্রবাসে থেকেও তারা তাই বাংলা গান বিশ্ব আঙ্গিনায় তুলে ধরছে।
সম্প্রতি তাদের নতুন একটি গানের Music Video প্রকাশিত হয়। ক্রিকেট আমার জান তাদের প্রকাশিত প্রথম গান এবং এ গানে ব্যাপক সারা পাবার পর তারা ২০১৭ সালে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করে যার নাম ওকে না তোকে। মিউজিক ভিডিওটি দেশ ও বিদেশে ব্যাপক শারা পাচ্ছে এবং ইতিমধ্যে ২৫ লাখ বার ভিডিওটি দেখা হয়েছে। গানটি বাংলা ও ফ্রেঞ্চ ভাষার মিশ্রণে বানানো হয়েছে। বাংলাদেশে গানটি পাওয়া যাচ্ছে etunes এর মিউজিক ওয়েবসাইট এ।
