দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার থেকে শুরু হচ্ছে মাহে রমজান।
এর আগে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ এবং রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার সিদ্ধান্ত নিতে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এদিকে শনিবার থেকে রোজা পালন করবে আরব দেশগুলো। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার থেকে দেশের চাঁদপুর জেলার বেশ কয়েকটি গ্রামে রোজা রাখবেন মুসল্লিরা।
