
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার দেবকরা মারগুবা ড.শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর ইসলাম কে আটকের ঘটনায় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন কে প্রত্যাহার করে চাঁপদুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারী পুলিশ সুপার শামছুন্নাহার এ আদেশ দেন। বিষয়টি থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।এ দিকে উক্ত ঘটনা নিয়ে নানা মূখী সংবাদে উপজেলা জুড়ে আলোচনা ঝড় উঠছে। ঘটনার সময় নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমের সংবাদে সাধারণ জনগণের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ২ ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এস আই কামাল উদ্দিন সাগর ইসলামকে কেন্দ্রের সম্মুখ থেকে আটক করে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে । গত ৩ ফেব্রুয়ারী দেবকরা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে সাগর ইসলাম জানায়, প্রতিপক্ষ আমাকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে এবং পুলিশি আটকের হুমকি দেয়। সে জন্য আমার পরীক্ষা দিতে আসতে দেরি হয়। সংবাদ সম্মেলনে দাবী করা হয় সে পুলিশের ভয়ের কারণে পরীক্ষা দিতে দেরিতে আসে। বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল বাসার জানান, সাগর ইসলাম দেরিতে পরীক্ষা দিতে আসলে আমি শিক্ষা কর্মকর্তাকে ফোন দেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান জানান, সাগর পরীক্ষা দিতে দেরিতে আসায় পরীক্ষার বিধি মোতাবেক তার পরীক্ষা নেওয়া যায়নি।
