
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে শিশুদের জন্য তৈরি কৃত ভেজাল আইসক্রিম বিপনন ও এতে বিএসটিআইর লোগো ব্যবহারের দায়ে ২ জনের অর্খ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এ দন্ডাদেশ দেন।জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের মৃত হরিদাস দাসের পুত্র স্বপন দাস (৫০) ও একই উপজেলার লাভলু (৪৫) ভূয়া বিএসটিআইর লোগো ব্যবহার করে শিশুদের জন্য তৈরি কৃত দীপা মিষ্টি দই ও আইসক্রিম বিপনন কালে শাহরাস্তি উপজেলার পশ্চিম সুয়াপাড়া এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের দন্ডাদেশ দেন। এ ঘটনায় কো¤পানির এজেন্ট হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র কামাল হোসেনকে আদালত সতর্ক করে ও ভবিষ্যতে এ হেন কাজ করবে না মর্মে মুছলেখা দেয়। এসময় জব্দ কৃত মালামাল ধ্বংশ করা হয় ।
