
মোঃ জামাল হোসেন:-
চাঁদপুরের শাহরাস্তিতে শীতার্তদের মাঝে ৩ হাজার ৯শত কম্বল বিতরণ করা হয়েছে। গত কয়েক দিনে উপজেলার ১০ ইউপি ও ১টি পৌরসভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত এ কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত ৯ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউপি’র আদর্শ গ্রামের ৪৫ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ্ মারুফ উপস্থিত থেকে শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করেন। ওই সময় তিনি অসহায় পরিবার গুলোর কষ্টের কথা ধৈর্য্য সহকারে শুনেন। পরে এ কম্বল বিতরণে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে অভিমত জ্ঞাপন করেন। ওই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, উপজেলা পরিষদ কার্যালয়ের অফিস সহকারী মোঃ শাহাবুদ্দিন, ইউপি সদস্য বেলাল মাহমুদ প্রমূখ।
