প্রতিনিধিঃ
শাহরাস্তি পৌর সভার কাজির কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ন ম ইফতে খারুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহাব উদ্দীন পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল ইরান। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী , ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নূর মোহাম্মদ মোল্লা, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আমরা বিদ্যালয়ের অবকাঠামোর কাজ করবো। কিন্তু আমাদেরকে ভালো ফলাফল দিতে হবে। শিক্ষকদের দায়িত্ববান হয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিয়ে আগামী দিনে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। এ বিদ্যালয়ের প্রতি আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য ৬০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব পালিত হয় ।
