শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তিতে ২ মাদক ব্যবসায়ীকে ১ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানা পুলিশ সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা ও পাথৈর গ্রামে অভিযান চালিয়ে ৭ পুরিয়া গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত এ ২ মাদক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরা হলো : সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামের জাফর খান ও চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের রুবেল। এলাকাবাসী জানায়, এরা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।
