সভাপতি শাওন, সম্পাদক মহিন উদ্দিন ॥
মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল ৩ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেব ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়েদুর রহমান তৃপ্তি স্বাক্ষরিত একপত্রে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন। এতে শাওন মজুমদারকে সভাপতি ও মোঃ মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

